Logo

জাবির শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি সাথী, সম্পাদক নাবিলা

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৭
জাবির শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি সাথী, সম্পাদক নাবিলা
ছবি: সংগৃহীত

লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলে কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ সাত বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দুটি আবাসিক হলে কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রলীগ। শেখ হাসিনা হলে সভাপতি হয়েছেন সাবিহা ইয়াসমিন (সাথী) ও সাধারণ সম্পাদক হয়েছেন নাজমিন জাহান নাবিলা।

 বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা হল ও শেখ রাসেল হলে কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এছাড়া সহ-সভাপতি পদে মীর নিশাত নাওয়ার, উম্মে হাবিবা আমাতুন ও রাশমা ইসলাম মিম। কমিটিতে যুগ্ম সম্পাদক পদে আছেন ফাতেমা-তুজ জোহরা ও সামিয়া কবির। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আছেন সুরভী রহমান ও আফসান তাসনিম। বিজ্ঞপ্তিতে, আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়। 

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD