Logo

রমজানে বড় ইফতার পার্টি না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১১
রমজানে বড় ইফতার পার্টি না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত

বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

অপচয় রোধে আসন্ন রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনও ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তিনি। ইফতারের টাকা গরীব মানুষদের দান করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভা শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে গণমাধ্যমের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এছাড়া রোজায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিসের সময় সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবারের রোজায় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD