Logo

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত তামিমের

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ০৫:২৪
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত তামিমের
ছবি: সংগৃহীত

শিরোপা জয়ের লড়াইয়ে শক্তিশালী লিটন-হৃদয়দের বিপক্ষে মাঠে নেমেছে তামিম-মেহেদীরা

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শুক্রবার (১৯ জানুয়ারি) পর্দা উঠেছিল। রোমাঞ্চে ভরা এবারের আসরের পর্দা নামতে চলেছে ফাইনালের মধ্য দিয়ে। শিরোপা জয়ের লড়াইয়ে শক্তিশালী লিটন-হৃদয়দের বিপক্ষে মাঠে নেমেছে তামিম-মেহেদীরা।

শুক্রবার (১ মার্চ) প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামছে ফরচুন বরিশাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ পর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান। একাদশ থেকে বাদ পড়েছেন মুশফিক হাসান।

ফরচুন বরিশালের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, কাইল মেয়ার্স, জেমস ফুলার, ডেভিড মিলার, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাকয় এবং তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ : লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্গন, মঈন আলি, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মোস্তাফিজুর রহমান, রোহানতদৌল্লাহ বর্ষণ এবং তানভীর ইসলাম।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD