Logo

স্বাস্থ্যের আবজাল দম্পতির বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৪, ০২:৩২
স্বাস্থ্যের আবজাল দম্পতির বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট
ছবি: সংগৃহীত

বুধবার (৬ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আস্ সামছ জগলুল হোসেনের আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক) এর করা ১১৩ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪২৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকের ৬৩ হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে ৩২৫ কোটি ১ লাখ টাকা আত্মসাৎ এর মমলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আস্ সামছ জগলুল হোসেনের আদালতে চার্জশিট দাখিল করে দুদক। 

বিজ্ঞাপন

অপরদিকে, আফজাল হোসেন ও তার স্ত্রীর জামিন আবেদন করেন তার আইনজীবী।  আদালত চার্জশিট গ্রহণ ও জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য্য করে।

বিজ্ঞাপন

মামলার চার্জশিট থেকে জানা যায়, আসামিরা অস্ট্রেলিয়ার ২২টি ব্যাংক ও তিনটি প্রতিষ্ঠানে ১ কোটি ১৮ অস্ট্রেলিয়ান ডলার, মালেশিয়ার পাঁচটি ব্যাংক হিসাবে ২২ লাখ রিঙ্গিত, কানাডায় দুটি ব্যাংকে ৫ লাখ ৬৪ হাজার কানাডিয়ান ডলার পাচার করেছেন। পাশাপাশি কানাডা থেকে অস্ট্রেলিয়ায় ৮ লাখ ৪৪ হাজার ডলার পাচার করেছেন। এর মধ্যে আবজাল অস্ট্রেলিয়ায় ৫৬ লাখ ৮৮ হাজার ৬৭৭ অজি ডলার, মালয়েশিয়ায় ৯ লাখ ২৯ হাজার ৬৭০ রিঙ্গিত এবং কানাডায় কানাডিয়ান ৩ লাখ ৮৩ হাজার ৬৫৫ ডলার পাচার করেন। আফজালের স্ত্রী রুবিনা মালয়েশিয়ায় ১৩ লাখ ৫১ হাজার ৫২০ রিঙ্গিত, অস্ট্রেলিয়ায় ৬১ লাখ ৪৯ হাজার ৭১৮ অজি ডলার এবং কানাডায় ৪ লাখ ৬১ হাজার কানাডিয়ান ডলার পাচার করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চার্জশিটে আরও বলা হয়, দেশের ব্যাংকে আবজালের অবৈধ লেনদেন ১৭ কোটি ১৭ লাখ টাকা। রুবিনার ১০৬ কোটি টাকার সম্পদ এবং ব্যাংকে অবৈধ লেনদেন ৩০৭ কোটি পাওয়া গেছে। ৬ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকার সম্পদ রয়েছে। 

আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুটি মামলা করেন সংস্থাটির উপপরিচালক তৌফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD