Logo

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিশেষ অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৪, ০৬:৪৫
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিশেষ অভিযান
ছবি: সংগৃহীত

অভিযান পরিচালনাকালে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ ইফতার দোকানীদের খাদ্যদ্রব্য সংরক্ষণ

বিজ্ঞাপন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানকালে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ ইফতার দোকানগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না তা পরিদর্শন করা হয়। এমতাবস্থায় উক্ত এলাকাদ্বয়ের মোট ৭টি ভ্রাম্যমান ইফতার দোকানে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মোট ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকালে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকার ভ্রাম্যমাণ ইফতার দোকানীদের খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD