Logo

মস্কোয় কনসার্টে ভয়াবহ হামলা, নিহত ৬০

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৪, ২১:১৭
মস্কোয় কনসার্টে ভয়াবহ হামলা, নিহত ৬০
ছবি: সংগৃহীত

মলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

বিজ্ঞাপন

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্টে বন্দুকধারীদের হামলায় প্রাণাহানির সংখ্যায় ৬০ জনে দাঁড়িয়েছে। রুশ তদন্ত কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এই হামলা চালায় মুখোশ পড়া বন্দুকধারীরা। এসময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাশিয়ার গণমাধ্যমগুলোর জানিয়েছে, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

বিজ্ঞাপন

এর আগে  দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

বিজ্ঞাপন

হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সূত্র: বিবিসি

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD