Logo

ভারতে প্রতিবন্ধী স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩১
ভারতে প্রতিবন্ধী স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ভারতের উড়িষ্যা রাজ্যের কালাহাণ্ডি জেলায় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ যৌন ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। জেলার পরমানন্দপুর এলাকায় অবস্থিত ‘রেড ক্রস স্কুল ফর দ্য ব্লাইন্ড, ডেফ অ্যান্ড মিউট’-এর এক পুরুষ ওয়ার্ডেনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ও নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। কিছু ভিডিও ফুটেজ ও লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানা গেছে। দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী কয়েকজন শিক্ষার্থী ইশারা-ভাষার মাধ্যমে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানিয়েছেন—এমন তথ্যও উঠে এসেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে এ ধরনের ঘটনার প্রতিবাদ করলে বা কর্তৃপক্ষকে জানাতে গেলে তাদের ওপর শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ করা হতো। ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। কালাহাণ্ডি জেলার শিশু সুরক্ষা কর্মকর্তা (ডিসিপিও) শৈলেন্দু মহাপাত্র জানান, শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষ হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন জেলা কালেক্টরের কাছে জমা দেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হয়নি।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD