Logo

রাশিয়ায় নিহত বেড়ে ৯৩, আটক ১১

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ০২:৫৭
রাশিয়ায় নিহত বেড়ে ৯৩, আটক ১১
ছবি: সংগৃহীত

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে বন্দুকধারীর হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। রাশান ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে একটি শপিংমলে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায় একদল অস্ত্রধারী। অনেকে আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

বিজ্ঞাপন

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ৫ জন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ক্রোকাস সিটির শপিংমলের কনসার্ট হল, রেস্টুরেন্ট, একুরিয়াম এবং বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় একযোগে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে একদল অস্ত্রধারী। পরে শপিংমলের বিভিন্ন জায়গায় বহু মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD