Logo

উখিয়ায় বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৪, ০৩:৩৬
উখিয়ায় বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
ছবি: সংগৃহীত

বাপ্পী (২২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামী মো. বাপ্পীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের একটি এলাকা থেকে সোমবার দুপুরে হত্যার মামলাটি প্রধান আসামি ড্রাম্প ট্রাকের চালক বাপ্পীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

বাপ্পী (২২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।

বিজ্ঞাপন

গত ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে অভিযানে গিয়ে ‘মাটি পাচারকারিদের ড্রাম্প ট্রাকের চাপায়’ বনবিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান (৩০) নিহত হন।

বিজ্ঞাপন

তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।

এ ঘটনায় আহত হন বনরক্ষী মোহাম্মদ আলী (২৭), তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল মজ্ঞুরের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় পরের পর ১০ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেজ্ঞ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

এর আগে এই মামলার ৫ নম্বর আসামি হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছৈয়দ করিম (৩৫)কে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD