Logo

পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
১৮ অক্টোবর, ২০২৬, ১৮:৪৮
পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি।

চাঁদপুরের কচুয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার উজানী গ্রামের সিকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া উপজেলার ৬ নম্বর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসাইন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত সাদিয়া উজানী গ্রামের রহিম হোসেনের মেয়ে। অন্যদিকে, সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পুকুরে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD