Logo

গোপালগঞ্জে মসজিদের ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৮ অক্টোবর, ২০২৬, ১৬:৩৯
গোপালগঞ্জে মসজিদের ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
প্রতীকী ছবি।

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাশার সিকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিজ্ঞাপন

রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাশার সিকদারের সঙ্গে জমি নিয়ে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার ভোরে বাশার সিকদার অস্ত্র দিয়ে জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, তিনি একজন সাংবাদিকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD