কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহতের পরিবার পেল ৩ লাখ টাকার ক্ষতিপূরণ

রাঙামাটির কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টারের পরিবারকে ৩ লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। রবিবার (১৮ অক্টোবর) কাপ্তাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতের পরিবারের প্রতিনিধি সানুই মারমার হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল কাপ্তাইয়ের চিতমরম এলাকায় বুনো হাতির আক্রমণে মারা যান ৬০ বছর বয়সী মংখ্যাইচিং মারমা। এ ঘটনার পর মে মাসে ক্ষতিপূরণ পেতে বন বিভাগের কাছে আবেদন করেন তাঁর স্বজনেরা।
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বন বিভাগ ক্ষতিপূরণের অর্থ অনুমোদন করে। এরই ধারাবাহিকতায় রোববার আনুষ্ঠানিকভাবে নিহতের পরিবারের কাছে ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলে রাব্বিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, বুনো হাতির আক্রমণে মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে বন বিভাগ কাজ করছে।
ক্ষতিপূরণের চেক পেয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে বন বিভাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।








