পড়াশোনার পাশাপাশি সন্তানদের আচরণে নজর রাখার আহ্বান

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা নিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন স্কুল, নগরকান্দার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ এবং সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু, ইমরুল করিম ও শাহ জালাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খান।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং মানসিক ও সামাজিক বিকাশে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, শিক্ষার্থীদের আদর্শ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি সন্তানদের আচরণ, বন্ধু নির্বাচন এবং প্রযুক্তি ও মোবাইল ফোন ব্যবহারের বিষয়েও অভিভাবকদের নজর রাখা প্রয়োজন। শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সন্তানদের পড়াশোনা ও সার্বিক অগ্রগতির খোঁজ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
বিজ্ঞাপন
পরে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।








