Logo

হাছিনা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি
৬ অক্টোবর, ২০২৬, ১৭:১৬
হাছিনা হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাছিনা বেগম সুমি হত্যা মামলায় মোহাম্মদ মাহিবুর কামাল ওরফে মাহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মাহিবুর কামাল আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ মার্চ কাপ্তাইয়ের বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত বাথরুমে হাছিনা বেগম ওরফে সুমিকে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে হাছিনা বেগমের মৃত্যু হয়েছে।

রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি তুলে ধরে বলে, সাক্ষীদের জবানবন্দি, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। আসামি হত্যার পর মরদেহ গোপন ও আলামত নষ্টেরও চেষ্টা করেন বলে রাষ্ট্রপক্ষ আদালতকে অবহিত করে।

বিজ্ঞাপন

সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD