Logo

নন্দীগ্রাম উপজেলার নতুন ইউএনও হলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ

profile picture
উপজেলা প্রতিনিধি
নন্দীগ্রাম, বগুড়া
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৪
নন্দীগ্রাম উপজেলার নতুন ইউএনও হলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ
আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। ফাইল ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে যশোর জেলায় বদলির আদেশ পান। তার স্থলে এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নিজ জেলা রংপুর। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD