মাদকসহ গ্রেপ্তার যুবদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার

জামালপুরের সরিষাবাড়ীতে মাদকসহ গ্রেপ্তার হওয়া ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক বহনের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন) ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় যুবদল সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের একটি দল ভাটারা পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহ আলমের বাড়ির উঠান থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, শাহ আলমের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়। পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলমকে বহিষ্কারের জন্য আগেই উপজেলা যুবদলের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।








