Logo

মেঘনা নদীতে গোসলে নেমে জমজ ২ ভাইয়ের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৪
মেঘনা নদীতে গোসলে নেমে জমজ ২ ভাইয়ের মৃত্যু
ছবি প্রতিনিধি।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নেমে তিন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপর শিক্ষার্থীকে উদ্ধারে ডুবুরি দল কাজ অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে উদ্ধার করা হয়েছে জমজ দুই ভাইকে তারা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের জমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪) রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যায়তনের নবম শ্রেণির শিক্ষার্থী। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। রবিবার স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। পরে চার বন্ধু মিলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। নদীতে নামার কিছুক্ষণ পর তাদের সঙ্গে থাকা একজন পানি থেকে উঠে এলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ইতিমধ্যে আমাদের তিনজন ডুবুরি ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী দুজনকে উদ্ধার করা হয়েছে এবং অপর আরেকজনকে উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।

বৈদ্যেরবাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুব আলম বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। নৌ ফাঁড়ির পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজ ২ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এবং অপর শিক্ষার্থীকে উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD