Logo

দ্বিতীয় জানাজার পর চিরনিদ্রায় শায়িত অপ্রতিম

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫
দ্বিতীয় জানাজার পর চিরনিদ্রায় শায়িত অপ্রতিম
ছবি: সংগৃহীত

কুমিল্লায় নিহত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় দফা জানাজা শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

দাফনের সময় অপ্রতিমের স্বজনদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রাও জানাজা ও দাফনে অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানাজার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা। তিনি বলেন, ‘আমি অপ্রতিমের বাবা। আমার একমাত্র সন্তান অপ্রতিম। আপনাদের ভালোবাসায় সে বড় হচ্ছিল। তার বয়স মাত্র ১৩ বছর। আমি ওর বাবা হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদি সে কারও মনে কষ্ট দিয়ে থাকে, তাহলে সবাই তাকে ক্ষমা করে দিয়েন। আর আমার সন্তানের জন্য দোয়া করবেন।’

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ির পশ্চিম সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD