Logo

চমক দিয়ে আসন্ন সিরিজের দল ঘোষণা করল বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০৯:০৭
চমক দিয়ে আসন্ন সিরিজের দল ঘোষণা করল বিসিবি
ছবি: সংগৃহীত

এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে যাচ্ছেন তিনি

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিসিবি আসন্ন এই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন।

চোটের কারনে লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে খেলায় ফেরেন এই ক্রিকেটার। চলমান ডিপিএলেও খেলছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

আফিফ হোসেন ধুব্র ১৫ সদস্যের এই দলে ফিরেছেন। এই মিডল অর্ডার ব্যাটার মূলত অফ ফর্মের কারণেই বাদ পড়েছিলেন। সাম্প্রতিক সময়ে খুব বেশি ভালো না করলেও আবার তাকে মূল স্কোয়াডে ফিরিয়েছেন টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

ডিপিএলে দারুণ পারফর্ম করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। এই তরুণ ওপেনার ডিপিএলে ধারবাহিক রান করেছেন। তাছাড়া প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওপেনার ব্যাটার তানজিদ হাসান তামিম।

বিজ্ঞাপন

এদিকে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরে ডিপিএলে এক-দুইটা ম্যাচ খেলবেন এই ক্রিকেটার। এরপর এই সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেন তিনিও। আর আইপিএলে ব্যস্ত থাকায় প্রথম তিন ম্যাচে নেই মুস্তাফিজুর রহমান। আগামী ২ মে দেশে ফিরবেন এই দ্যা ফিজ। সিরিজের শেষ দুই ম্যাচে তারও ফেরার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মধ্যকার লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে আগামী ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১০ ও ১২ মে।

আসন্ন সিরিজে টাইগারদের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসাইন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD