Logo

‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন’

profile picture
জনবাণী ডেস্ক
১ মে, ২০২৪, ০৭:২৮
‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন’
ছবি: সংগৃহীত

তীব্র গরমের মধ্যে সবচেয়ে ভোগান্তি বাড়িয়েছে বিদ্যুতের লোডশেডিং।

বিজ্ঞাপন

রাত ৮টার পর শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দোকানপাট খোলা রাখা যাবে না বলে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস  বলেছেন, এ নির্দেশনা অমান্য করলে ডিপিডিসিকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমকে  তিনি এ কথা বলেন। মেয়র তাপস বলেন,  চলমান তাপদাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করতে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাত ৮টার পর বন্ধ রাখার যে আহ্বান বিদ্যুৎ বিভাগ রেখেছে, তা সবাইকে মানতে হবে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও  বলেন, “আমরা কয়েক বছর আগেই এ ঘোষণা দিয়েছি। আমরা অভিযান পরিচালনা করব। এখন থেকে প্রত্যেক অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করা হবে। যারা ৮টার পরে দোকানপাট খোলা রাখবে, বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করবে, আমরা ডিপিডিসিকে সঙ্গে নিয়ে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করবো।”

বিজ্ঞাপন

এপ্রিলের শুরু থেকে চলছে একটানা তাপদাহ। তীব্র গরমের মধ্যে সবচেয়ে ভোগান্তি বাড়িয়েছে বিদ্যুতের লোডশেডিং। বর্তমানে গড়ে প্রতিদিন ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ অবস্থায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে ইতোমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক করার লক্ষ্যে গ্রাহকদের সহযোগিতা চেয়ে  আট দফা করণীয় তুলে ধরা হয়েছে এ বিজ্ঞপ্তিতে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD