Logo

লালমাইতে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৪, ০৪:১৩
লালমাইতে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
ছবি: সংগৃহীত

উপশাখা উদ্বোধন করেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক

বিজ্ঞাপন

স্মার্ট ব্যাংকিং সেবার লক্ষ্য নিয়ে কুমিল্লার লালমাইতে রূপালী ব্যাংক পিএলসির ভুশ্চি বাজার শাখার আওতায় ৩০ তম উপশাখা উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) ভার্চ্যুয়ালি উপশাখা উদ্বোধন করেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অ: দা:) পারসুমা আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এ সময় ব্যাংকের বিভিন্ন মহাব্যবস্থাপকসহ বেলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD