Logo

তাপমাত্রা নিয়ে‍ দুঃসংবাদ আবহাওয়া অফিসের

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৪, ২৪:২২
তাপমাত্রা নিয়ে‍ দুঃসংবাদ আবহাওয়া অফিসের
ছবি: সংগৃহীত

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। ফলে দিনে বাড়তে পারে গরমের অনুভূতি। তবে এই সময়ে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে জানিয়েছেন আবহাওয়া অফিস। 


আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


আরও পড়ুন: দুর্বল হয়েছে রেমাল, উঠিয়ে নেওয়া হল ১০ নম্বর বিপদসংকেত


পূর্বাভাসে বলা হয়, বুধবার (২৯ মে) সকাল ৯টা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার শেষ বিজ্ঞপ্তি


বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।


এদিকে, মঙ্গলবার (২৮ মে) রাতে দেয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দিন ও রাতে প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


জেবি/এসবি


জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD