Logo

ঢাকাসহ যেসব জেলায় বৃষ্টির আভাস

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৪, ২১:৩৫
ঢাকাসহ যেসব জেলায় বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

এদিন দেশের দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। তবে রাতের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ (শনিবার) বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়,  শনিবার (১ জুন) ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, এদিন দেশের দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। তবে রাতের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস আরও জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অবশিষ্টাংশে আরও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD