Logo

সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৪, ০৪:৩৩
সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে:  কাদের
ছবি: সংগৃহীত

দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি উল্লেখ করে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না।

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাদের বলেন, “সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে। এই বাজেট বাস্তবসম্মত হয়েছে।”

বিজ্ঞাপন

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD