Logo

কোরবানির বর্জ্য অপসারণে ১০ হাজারের অধিক কর্মী কাজ করবে: আতিকুল

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৪, ০৪:৩৮
কোরবানির বর্জ্য অপসারণে ১০ হাজারের অধিক কর্মী কাজ করবে: আতিকুল
ছবি: সংগৃহীত

ডিএনসিসির সব কাউন্সিলর, কর্মকর্তা এবং আমি নিজে মাঠে থাকব

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির বর্জ্য পরিষ্কারের কাজে ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে। এ বছর ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। 

শনিবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুর বছিলা কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মেয়র বলেন, ডিএনসিসির সব কাউন্সিলর, কর্মকর্তা এবং আমি নিজে মাঠে থাকব। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। হটলাইন নম্বর রয়েছে, যে কেউ যোগাযোগ করতে পারবে।

বিজ্ঞাপন

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ৮টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। পশুর হাটের বর্জ্য পরিষ্কারের জন্য এবার আর ইজারাদারদের ওপর ভরসা করা হচ্ছে না। সিটি কর্পোরেশন থেকেই আমরা দ্রুত সময়ে পরিষ্কার করব।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD