Logo

প্রবীণ সাংবাদিক দিপু খাঁন আর নেই!

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৪, ০২:৫১
প্রবীণ সাংবাদিক দিপু খাঁন আর নেই!
ছবি: সংগৃহীত

এবং তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন

বিজ্ঞাপন

কুষ্টিয়া ভেড়ামারার প্রবীণ ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন (৫৮) মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। তার মৃত্যুতে ভেড়ামারার সাংবাদিকদের মাঝে গভীর শোকাছন্ন পরিবেশ বিরাজ করছে। সকল সাংবাদিকরা তার এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২ টায় পৌরসভার কলেজ পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

 

বিজ্ঞাপন

বাদ আসর ভেড়ামারা সরকারি কলেজ মাঠে তার জানাযার নামায শেষে ফারাকপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। প্রবীন সাংবাদিক দীপু খাঁনের মৃত্যুতে রাজনীতিবিদ, ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পেশাজীবি সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD