Logo

বাংলাদেশের একাদশ নিয়ে কড়া সমালোচনায় মাশরাফি

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৪, ০৬:০২
বাংলাদেশের একাদশ নিয়ে কড়া সমালোচনায় মাশরাফি
ছবি: সংগৃহীত

'এমনিতে দল রান করতে পারছেনা সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল।

বিজ্ঞাপন

সুপার এইটে টানা দুই ম্যাচ হারের পর স্বপ্ন শঙ্কায় পরিণত হয়েছে বাংলাদেশের সেমি-ফাইনাল। কাগজে কলমে এগিয়ে থাকলেও মেলাতে হবে জটিল সমীকরণ। রোহতি-কোহলিদের বিপক্ষে ৫০ রানে হারের পর বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


এদিন ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। এমন সিদ্ধান্তে কিছুটা হতাশা প্রকাশ করেছেন তিনি। মাশরাফি ফেসবুকে লেখেন, 'সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদীকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাঁহাতি ছিল।'


আরও পড়ুন: আবারও সাকিবকে নিয়ে শেবাগের বিস্ফোরক মন্তব্য


যোগ করে তিনি বলেন 'এমনিতে দল রান করতে পারছেনা সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজও মেহেদী খেলেছে এবং ভালো বলও করেছে কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি।'


তাসকিনকে নিয়ে মাশরাফি আরও লেখেন, 'যতটুকু জানি ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতোগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই সে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগতো দুইবছর তার ইকোনমি রেটও সাত এর নিচে। সুতারাং পরিস্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি।'


আরও পড়ুন: যেভাবে এখনও টিকে আছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন


দুই বোলারের প্রশংসা করে মাশরাফি লেখেন, 'তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।'


দলের ব্যাটিং নিয়ে মাশরাফি লেখেন, 'বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোন বিকল্প নাই। কারণ সবসময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এই সব টুর্নামেন্টে রেজাল্ট আশা করা যাবেনা। আরও একটা ম্যাচ বাকি, ইনশাল্লাহ ভালোভাবে শেষ করুক সেই আশাই করি। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।'


জেবি/আজুবা

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD