Logo

সাকিব-মাহমুদউল্লাহর অফফর্ম নিয়ে যা জানালেন তাসকিন

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৮ জুন, ২০২৪, ২২:৫৩
সাকিব-মাহমুদউল্লাহর অফফর্ম নিয়ে যা জানালেন তাসকিন
ছবি: সংগৃহীত

আমরা সে ইনটেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম

বিজ্ঞাপন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুজন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ এই দুজনই হয়েছেন সুপার ফ্লপ। দুই অভিজ্ঞ ক্রিকেটারের কেউই প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি চলতি বিশ্বকাপে। 


বিশ্বকাপ মিশন শেষ করে ইতোমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুক্রবার (২৮ জুন) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন টাইগার ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন সাকিব-রিয়াদরা।


আরও পড়ুন: বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল


বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ বলেন, ‘এখন আসলে আমরা সবাই ব্যথিত, আর সমর্থকরাও। বিশেষ করে কয়েকটা ম্যাচ আমাদের জেতার কথা ছিল, কিন্তু পারিনি। শেষ ম্যাচটা ১২.১ ওভারে জেতার আমাদের সবারই পরিকল্পনা ছিল। আমরা সে ইনটেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যখন দেখলাম যে হবে না ১২ ওভারে, তখন স্বাভাবিকভাবেই জেতার জন্য চেষ্টা করা হয়, তারপর আমরা ওটাও চেষ্টা করে পারিনি।’


বিশ্বকাপ জুড়ে মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের ফর্মহীনতা কতটা ভুগিয়েছে দলকে? এমন প্রশ্নের উত্তরে পেসার তাসকিন বলেন, ‘দুজন সিনিয়রের ছন্দে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে। কিন্তু মাঠের বাইরে কোনো প্রভাব পড়েনি। টানা ৪৭ দিন একসঙ্গে ছিলাম, আমরা সবাই একসঙ্গে ছিলাম। অফ দ্য ফিল্ডে সবকিছুই ভালো ছিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অফ ফর্মে থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত এসব কাটিয়ে উঠব আমরা।’


আরও পড়ুন: দলের ব্যর্থতা ব্যাখায় আমার ৩০ মিনিট লাগবে: পাপন


টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতির কথা জানিয়ে তিনি বলেন, ‘ধীরে ধীরে উন্নতি হচ্ছে এই ফরম্যাটে। টি-টোয়েন্টিতে আমরা আগে থেকেই অনেকটা পিছিয়ে ছিলাম। সেখান থেকে উন্নতি তো হচ্ছে। শুধু মাইনাস পয়েন্ট দেখলেই তো হবে না। এমনিতেই মাইনাসেই আছি আমরা। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। আর সেটা করেই যাব। আপনারা হতাশ হচ্ছেন, এটাই স্বাভাবিক। আবার আমরা আপনাদের ভালো জয় উপহার দেব। আমাদের ওপর বিশ্বাস রাখেন।’


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD