Logo

আইসিসির সেরা ‘ফ্যান্টাসি’ একাদশে রিশাদসহ জায়গা পেলেন যারা

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৪, ২৪:৩৯
আইসিসির সেরা ‘ফ্যান্টাসি’ একাদশে রিশাদসহ জায়গা পেলেন যারা
ছবি: সংগৃহীত

মূলত পুরো বিশ্বকাপজুড়ে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পয়েন্ট দিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিজ্ঞাপন

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শিরোপা জিতেছে ভারত। ২০১১ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। প্রায় এক মাসের রোমাঞ্চকর এই লড়াই শেষে আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন সুপার এইটে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।

মূলত পুরো বিশ্বকাপজুড়ে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পয়েন্ট দিয়েছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচগুলোতে ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই পয়েন্টিং করা হয়। যাকে ফ্যান্টাসি পয়েন্ট হিসেবে গণ্য করে পরবর্তীতে একটি একাদশ গঠন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্বকাপ চলাকালে এক সপ্তাহে হওয়া ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় এমন একাদশ ঘোষণা করা হয়ে আসছিল। তবে এবার পুরো টুর্নামেন্টের ফ্যান্টাসি একাদশ ঘোষণা করলো আইসিসি।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের মধ্যে আলোচনায় উঠে এসেছেন লেগ স্পিনার রিশাদ। নিজের অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি সব মহলে বেশ প্রশংসিত হয়েছেন। বাংলাদেশ যে একজন রিস্ট স্পিনারের জন্য এত অপেক্ষা করেছে, নিঃসন্দেহে সেটি কিছুটা হলেও ঘুচেছে। ফলে এবার বিশ্বকাপের সেরা ফ্যান্টাসি একাদশেও পয়েন্টের ভিত্তিতে জায়গা করে নিয়েছেন রিশাদ। তার পয়েন্ট ৪৭৮।

বিজ্ঞাপন

বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে টপকে ওই একাদশে অধিনায়ক হিসেবে আছেন রশিদ খান। আফগানিস্তান দলপতির ফ্যান্টাসি পয়েন্ট ৫৭৮। সবমিলিয়ে পুরো একাদশে সমান তিনজন করে আছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। এর বাইরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার একজন করে আছে। আর উইকেটরক্ষক হিসেবে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৪৩৭) এবং ব্যাটার হিসেবে ট্রাভিস হেড (৩৬১), ডেভিড ওয়ার্নার (২৮১) ও ত্রিস্টান স্টাবস একাদশে আছেন (২৫৪)।

বিজ্ঞাপন

পয়েন্টের ভিত্তিতে একাদশে অলরাউন্ডার হিসেবে আছেন দুজন- হার্দিক পান্ডিয়া (৫৪৮) ও মার্কাস স্টয়নিস (৫১১)। ফ্যান্টাসি একাদশের বাকি পাঁচজন বোলার হলেন- অধিনায়ক রশিদ (৫৭৮), ফজলহক ফারুকি (৫৪৬), জাসপ্রিত বুমরাহ (৫০৯), আর্শদীপ সিং (৫০৪) ও রিশাদ হোসেন (৪৭৮)।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD