Logo

আজ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৪, ২১:১৮
আজ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
ছবি: সংগৃহীত

সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আনসার ক্যাম্প

বিজ্ঞাপন

রাজধানীসহ সারাদেশে ভর্তুকি মূল্যে জুলাই মাসের পণ্য আজ সোমবার (৮ জুলাই) থেকে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। তবে এ মাসে বিক্রি করা হবে না চিনি ও পেঁয়াজ।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আনসার ক্যাম্প মাঠসংলগ্ন কড়াইল টিঅ্যান্ডটি কলোনিতে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

এবার ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ আরও জানায়, সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সারাদেশে ডিলাররা টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD