Logo

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৪, ২৩:০২
পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন
ছবি: সংগৃহীত

এর আগে, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন । ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।  

বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটে পদত্যাগপত্রে স্বাক্ষর করা আমিন উদ্দিন। এরপর তা পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে।

বিজ্ঞাপন

 

গত ২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

গত ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এম আমিন উদ্দিন। তিনি ২০০৬-২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৯-২০২০ সেশন এবং ২০২০-২০২১ সেশনেও পরপর দুইবার সভাপতি নির্বাচিত হন তিনি।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২০০৯ সাল থেকে দ্বায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD