Logo

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে ওএসডি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৪, ০১:২৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে ওএসডি
ছবি: সংগৃহীত

গত ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহ উদ্দিন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে পরিবর্তন এনেছে অন্তবর্তীকালীন সরকার। কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে ওএসডি করে তাকে জনপ্রশাসন মন্ত্রালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওএসডি) করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, গত ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালাহ উদ্দিন। এর আগে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারও আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD