Logo

সাত দিনের মধ্যেই চালু হবে মেট্রোরেল: সেতু উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৪, ০২:৫৫
সাত দিনের মধ্যেই চালু হবে মেট্রোরেল: সেতু উপদেষ্টা
ছবি: সংগৃহীত

যানজট নিরসনে ঢাকার প্রধান সড়কগুলোতে যেখানে-সেখানে গাড়ি থামাতে দেয়া হবে না

বিজ্ঞাপন

বন্ধ থাকা মেট্রোরেল আগামী সাত দিনের মধ্যে চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। 

রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফাওজুল কবির  বলেন, “সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। এটা সবার জন্য সরকার। শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়, সারা দেশেই উন্নয়ন করা হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না। চেনামুখ দেখে টেন্ডার সেটা হবে না।” যানজট নিরসনে ঢাকার প্রধান সড়কগুলোতে যেখানে-সেখানে গাড়ি থামাতে দেয়া হবে না বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেতু উপদেষ্টা বলেন, “বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ এই অপবাদ ঘোচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে সেটা হবে না। যারা ভালো করবে তাদের কাজ দেয়া হবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD