Logo

পেছালো শাকিব খানের দুই ছবি

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৪, ২২:৩১
পেছালো শাকিব খানের দুই ছবি
ছবি: সংগৃহীত

এতে ‘প্রিয়তমা’র পর শাকিব খানের বিপরীতে আবারও জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ে হচ্ছে না বলে বেশ কিছু সিনেমার শুটিং পিছিয়ে গেছে। তারই ধারবাহিকতায়  পিছিয়ে গেছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং।

ঢাকাই ছবির এই শীর্ষ নায়কের চুক্তিবদ্ধ হওয়া ‘‌বরবাদ’ সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে। তবে শুটিং পিছিয়েছে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এতে ‘প্রিয়তমা’র পর শাকিব খানের বিপরীতে আবারও জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল।

বিজ্ঞাপন

এছাড়াও শাকিব খানের ‘শের’ নামে আরও একটি সিনেমার শুটিং পিছিয়েছে। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরুর কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার তারা আগামী বছর সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা করেছেন। এটি নির্মিত হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD