Logo

বিপৎসীমার নিচে নেমেছে গোমতী নদীর পানি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ২১:২২
বিপৎসীমার নিচে নেমেছে গোমতী নদীর পানি
ছবি: সংগৃহীত

গেল ২২ আগস্ট রাতে বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় গোমতী নদীর

বিজ্ঞাপন

অবশেষে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে ‘কুমিল্লার দুঃখ’ খ্যাত গোমতী নদীর পানি। বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটির পানি।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “বৃষ্টিপাত কমে যাওয়া ও উজানের ঢল না নামায় গোমতী নদীর পানি কমছে। বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।”

এর আগে, গেল ২২ আগস্ট রাতে বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় গোমতী নদীর পানি। ফলে নদীর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে কমতে থাকে গোমতীর পানি। মঙ্গলবার রাত ৯টার দিকে বিপৎসীমার সমান হয় এ নদীর পানি।

জেবি/এসবিন

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD