কুড়িগ্রামে সার সংকটের আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত

কুড়িগ্রামে সারের সংকট নিয়ে যে আন্দোলন হয়েছে,তা বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার উদ্দেশ্যে চক্রান্ত করে করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিজ্ঞাপন
তিনি বলেন, সারাদেশের যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। কিন্তু একটি রাজনৈতিক দলের সদস্যরা যেসব এলাকায় নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে সারের সংকটের আন্দোলন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সারের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে বিএনপিকে বিব্রত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় সার পরিস্থিতি নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে, তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিরও সম্পর্ক রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কনসার্ন। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নজরদারিতে রয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম দায়িত্ব। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মীর শাহে আলম। তিনি জানান,আগামী জানুয়ারি মাস থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় নির্বাচন শেষ হবে।
স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি ও সময়সীমা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। তবে কোন ধাপে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও কুড়িগ্রাম জেলা উন্নয়ন সভায় অংশ নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
•
•
বিজ্ঞাপন
•
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং প্রশাসনিক বিষয়গুলো নিয়েও সভায় আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন








