Logo

খুলনা ৩ এপিবিএনের অভিযানে সেপ্টেম্বরেই উদ্ধার ৮৯ মোবাইল

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৩
খুলনা ৩ এপিবিএনের অভিযানে সেপ্টেম্বরেই উদ্ধার ৮৯ মোবাইল
ছবি প্রতিনিধি।

খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধীন অপারেশনস ও ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট সেপ্টেম্বর মাসে চুরি ও হারিয়ে যাওয়া ৮৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সময়ে বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাসিক কল্যাণ সভা ও উদ্ধার করা মোবাইল ফোন এবং টাকা হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

৩ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৩ এপিবিএনের সহঅধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী, সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীনের নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ৩ এপিবিএন এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD