Logo

পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৬
পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি
ছবি: সংগৃহীত

সেই সঙ্গে এই খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি

বিজ্ঞাপন

পোশাক শিল্পে চলমান অস্থিরতা, পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টি করা, ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। সেই সঙ্গে এই খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ ওয়ার্কার্স শ্রমিক ফেডারেশনের নেতা এ এ এম ফয়েজ হোসেন অভিযোগ করে বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সঙ্গে যুক্ত হয়ে ফ্যাসিবাদ সরকারের নেতাকর্মীরা গার্মেন্টস খাতকে ধ্বংস করছে। অবিলম্বে তাদেরও অপসারণ করতে হবে।’

পোশাক শিল্প খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারের পাশাপাশি শ্রমিকদের বকেয়া শিগগিরই পরিশোধের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD