Logo

দেশের সব মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ বিআরটিএ’র

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১২:০৬
দেশের সব মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ বিআরটিএ’র
ফাইল ছবি

দেশের সব মোটরসাইকেলের সামনে নির্ধারিত মাপ ও নিয়ম অনুসারে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনার কথা জানায়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। সেই বিধান কার্যকর করতেই সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। প্লেটে ব্যবহৃত বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

বিজ্ঞাপন

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। পাশাপাশি নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত সাজসজ্জা বা নকশা করা যাবে না।

স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে নিবন্ধন নম্বরের অনুলিপি সামনে প্রদর্শনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে বিআরটিএ 'ঢাকা মেট্রো-ল-১১-১২২৯' নম্বরটি তুলে ধরেছে।

বিজ্ঞাপন

বিআরটিএ সংশ্লিষ্ট সবাইকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন এবং তা প্রদর্শনের ব্যবস্থা নিতে অনুরোধ করেছে। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD