যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি এসআরবি।
বিজ্ঞাপন
এর আগে গত শনিবার (১০ অক্টোবর) প্রশ্নফাঁসের অভিযোগে ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে একই দিন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগে ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী।








