Logo

সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৮:১৬
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানাজায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

জানাজায় জাতীয় সংসদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD