Logo

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৭:৩১
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলনকক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা ওয়াকআউট করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধিদলও সম্মেলনকক্ষ ত্যাগ করে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানায়।

বাকুতে অনুষ্ঠিত সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD