Logo

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩৭
লিবিয়া থেকে ফিরলেন ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি
ছবি: সংগৃহীত

এসব বাংলাদেশীরা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন

বিজ্ঞাপন

লিবিয়া থেকে সকাল সোয়া ৯টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরে এসেছেন ১৫০ জন বাংলাদেশি নাগরিক। এসব বাংলাদেশীরা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তারা দেশে এসে  পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের অভ্যর্থনা জানান। প্রত্যাবাসনকৃত প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, এই বছরে তিউনিশিয়া হতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চারজন ও শুক্রবার (৬ সেপ্টেম্বর) আঠারো জন এবং শনিবার (৭ সেপ্টেম্বর) লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ১৫৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD