Logo

বাংলাদেশের সোনার খনি হচ্ছে ইলিশ সম্পদ: উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০২:১৮
বাংলাদেশের সোনার খনি হচ্ছে ইলিশ সম্পদ: উপদেষ্টা
ছবি: সংগৃহীত

তিনি সুরেশ্বর মাছ ঘাটকে মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন

বিজ্ঞাপন

অভিযান দিয়ে তো মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে, যদি ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে জেলেদের গ্রেফতার করতে হয় তা হয় লজ্জার বিষয় বলে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “বাংলাদেশের সোনার খনি হচ্ছে বাংলাদেশের ইলিশ সম্পদ। এই সম্পদ রক্ষা করতে হবে দেশের মানুষকে সচেতন করে মাছ ধরা থেকে বিরত রেখে।”

শনিবার (৫ অক্টোবার)  বেলা সাড়ে ১১টার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে মৎস্য অধিদফতরের আয়োজনে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটে অনুষ্ঠিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৎস্য উপদেষ্টা বলেন, “১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সকলকে শরীয়তপুরের পদ্মার অভয় আশ্রমে মাছ ধরা থেকে এবং ইলিশ বিক্রি করা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সুরেশ্বর মাছ ঘাটকে মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।”

এসময় শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিনের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, ঢাকা মৎস্য অধিদফতরের মহা পরিচালক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট ময়মনসিংহ এর মহাপরিচালক অনুরাধা ভদ্র, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় শরীয়তপুরের পদ্মা নদীর জেলে ও জনপ্রতিনিধিগণ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জেলেদের পুনর্বাসনের জন্য ১৪ হাজার ১ শত মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD