Logo

শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০৬:১৭
শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার
ছবি: সংগৃহীত

ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আবুল কালামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান মো. আবুল কালাম আজাদ। এর আগে, তিনি একই  কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD