Logo

দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৪, ০৩:০০
দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত ছুটি থাকছে।

বিজ্ঞাপন

দুর্গাপূজা উপলক্ষে ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১০ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর)  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে। কেননা আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত ছুটি থাকছে।

বিজ্ঞাপন

এর আগে এদিন  দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD