Logo

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৪, ০৭:৩৫
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে আপনারা বিবেচনা করুন

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা ও আত্মত্যাগ দেখে তিনি এখন নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। এজন্য তাকে আবু সাঈদের পরিবারের সদস্যের পাশাপাশি রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে আপনারা বিবেচনা করুন।


আরও পড়ুন: আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা


প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন ড. ইউনূসের কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন।


আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: আইনজীবী হত্যা: কর্মবিরতি-আন্দোলনে অচল চট্টগ্রাম আদালত


প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। সূত্র: বাসস।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD