Logo

ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছেন: সারজিস আলম

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ০১:২৭
ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছেন: সারজিস আলম
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করেন

বিজ্ঞাপন

দেশের অধিকাংশ মানুষ জুলাই-আগস্ট অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান দেওয়া হয়। অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছেন বলে মন্তব্য করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক।

 

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD