Logo

বিজয় দিবস উপলক্ষ্যে পোলাও-মাংস পাবেন কারাবন্দিরা

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, ০১:০১
বিজয় দিবস উপলক্ষ্যে পোলাও-মাংস পাবেন কারাবন্দিরা
ছবি: সংগৃহীত

তবে রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের সব কারাগারগুলোতে সব বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ও দুপুরে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে। তবে রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।

কারাসূত্রে জানা গেছে, বিশেষ খাবারের মধ্যে সকালে খিচুড়ি, ডিম, পায়েস, সেমাই ও মুড়ির ব্যবস্থা রাখা হয়। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। আর রাতের খাবারের মেন্যুতে থাকছে সাদা ভাত, আলুর দম ও মাছ ভাজা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ১৬ ডিসেম্বর উপলক্ষে বন্দিদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বরাদ্দ ও নিয়মিত বরাদ্দ জনপ্রতি ১৫০ টাকা ব্যয় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় নোটিশে।

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD