Logo

সড়কে থামানো ট্রাক কেড়ে নিল পবিপ্রবির উপ-পরিচালকের প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৫০
সড়কে থামানো ট্রাক কেড়ে নিল পবিপ্রবির উপ-পরিচালকের প্রাণ
ছবি: সংগৃহীত

বরিশাল যাওয়ার পথে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় হাইওয়ে রাস্তার পার্শ্বে গাছ ভর্তি থামানো ট্রাকের উপর আছরে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান

বিজ্ঞাপন

সড়কে গাছ ভর্তি থামানো ট্রাকে প্রাণ গেল  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক, পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু হানিফের। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে বারোটার দিকে বরিশাল -পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া  জিরো পয়েন্ট  এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে দুমকি উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের রাতের খেলা শেষ করে মোটর সাইকেল যোগে দুমকি  থেকে বরিশাল যাওয়ার পথে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় হাইওয়ে রাস্তার পার্শ্বে গাছ ভর্তি থামানো ট্রাকের উপর আছরে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। 

বিজ্ঞাপন

সে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের  আমজাদ আলী মৃধার ছেলে। তার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। ও  দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ  শোক বার্তা জানিয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় পবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে দশমিনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে মো. আবু হানিফকে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD